Friday, November 13, 2015

আমি আবার ছোট হতে চাই

যখন আমরা ছোট ছিলাম * হাতগুলো জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে বলতাম, আমার হাত নেই *একটা পেন ছিল, যার চার রকম কালি, আর আমরা তার চারটে বোতাম একসাথে টেপার চেস্টা করতাম *দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম *ভাবতাম আমি যেখানে যাচ্ছি, চাঁদটা ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে * সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর মাঝামাঝি ব্যালেন্স করার চেষ্টা করতাম * দু -ফোটা জল ফেলে রেস করাতাম, কোনটা গড়িয়ে আগে নীচে পড়ে * বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু বা কলাপাতা মাথায় দিয়ে বলতাম, দ্যাখ জল গায়ে লাগছে না *তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল রাখার দায়িত্ব ছিল, সেটা হল স্কুলব্যাগ

* ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম, পেটের মধ্যে এবার গাছ হবে *ঘরের মধ্যে ছুটে যেতাম,তারপর কি দরকার ভুলে যেতাম৷ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত মনে আছে? যখন আমরা ছোট ছিলাম তখন ধৈর্য্য সহ্য হতনা যে কবে বড় হব, আর এখন মনে করি, কেন যে বড় হলাম ! Childhood was the best part of our life. আমি জানি তুমি এগুলো পড়ছো, আর তোমার মুখে হাসি ফুটে উঠেছে ছোটবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তর আমি পেয়েছি অবশেষে- তুমি বড়ো হয়ে কি হতে চাও? উত্তর-আবার ছোট হতে চাই৷

0 comments:

Post a Comment